শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেছেন, তিনি নিজে থেকে পদত্যাগের পরিকল্পনা করছেন না। তবে নিয়োগকর্তা যদি মনে করেন তার কোনো ব্যত্যয় হয়েছে, তাহলে তিনি পদ ছাড়বেন। বুধবার (২৩ জুলাই ২০২৫) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের কোনো ত্রুটি হয়েছে বলে তিনি মনে করেন না। তিনি বলেন, “এই ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের কোনো ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না।”
এইচএসসি পরীক্ষা পেছানোর সিদ্ধান্তে দেরি প্রসঙ্গে শিক্ষা উপদেষ্টা জানান, “পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হুট করে নেওয়া যায় না। এটি এককভাবে নেওয়া সম্ভব নয়। এ কারণে কিছুটা দেরি হয়েছে। গভীর রাতে পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” তিনি আরও জানান, পিছিয়ে যাওয়া পরীক্ষার নতুন তারিখ দ্রুত ঘোষণা করা হবে।
আরও পড়ুন: ২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
শিক্ষা সচিবের প্রত্যাহার প্রসঙ্গে তিনি বলেন, “শিক্ষা সচিবকে সরকারের উচ্চপর্যায় থেকে অপসারণ করা হয়েছে। এ বিষয়ে আমি কিছু জানতাম না।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































