বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে ২৫ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (২৫ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫(১) ও ৯৮ অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে এই নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্ত বিচারপতিরা শপথ গ্রহণের তারিখ থেকে অনধিক দুই বছরের জন্য হাইকোর্ট বিভাগে দায়িত্ব পালন করবেন।
নিয়োগপ্রাপ্ত বিচারপতিরা হলেন:
১. মো. আনোয়ারুল ইসলাম (শাহীন), এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
২. মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত সচিব (সিনিয়র জেলা জজ), আইন মন্ত্রণালয়
৩. মো. নুরুল ইসলাম, জেলা ও দায়রা জজ, চট্টগ্রাম
৪. শেখ আবু তাহের, সচিব (সিনিয়র জেলা ও দায়রা জজ), আইন মন্ত্রণালয়
৫. আজিজ আহমদ ভুঞা, রেজিস্ট্রার জেনারেল (সিনিয়র জেলা জজ), বাংলাদেশ সুপ্রীম কোর্ট
৬. রাজিউদ্দিন আহমেদ, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
৭. ফয়সল হাসান আরিফ, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
৮. এস. এম. সাইফুল ইসলাম, যুগ্ম সচিব (সিনিয়র জেলা জজ), আইন মন্ত্রণালয়
৯. মো. আসিফ হাসান, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
১০. মো. জিয়াউল হক, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
১১. দিহিদার মাসুম কবীর, ডেপুটি অ্যাটর্নি জেনারেল
১২. জেসমিন আরা বেগম, জেলা ও দায়রা জজ, হবিগঞ্জ
১৩. মুরাদ-এ-মাওলা সোহেল, সচিব (সিনিয়র জেলা জজ), বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন
১৪. মো. জাকির হোসেন, মহানগর দায়রা জজ, ঢাকা
১৫. মো. রাফিজুল ইসলাম, সলিসিটর (সিনিয়র জেলা জজ), আইন মন্ত্রণালয়
১৬. মো. মনজুর আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল
১৭. মো. লুৎফর রহমান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল
১৮. রেজাউল করিম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল
১৯. ফাতেমা আনোয়ার, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
২০. মাহমুদ হাসান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল
২১. আবদুর রহমান, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
২২. সৈয়দ হাসান যুবাইর, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
২৩. এ. এফ. এম. সাইফুল করিম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল
২৪. উর্মি রহমান, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
২৫. এস. এম. ইফতেখার উদ্দিন মাহমুদ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল
আরও পড়ুন: দেশের ৬ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
এই নিয়োগের মাধ্যমে হাইকোর্ট বিভাগে বিচারকাজের গতি বাড়বে এবং মামলাজট কমানোর প্রচেষ্টা জোরদার হবে বলে আশা করা হচ্ছে।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































