স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী-newsedge24

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর এক লাখ সদস্য মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নির্বাচনের আগে লটারির মাধ্যমে পুলিশ প্রশাসনকে ঢেলে সাজানো হবে। এছাড়া দেড় লাখ পুলিশ, ৩৫ হাজার বিজিবি সদস্য এবং নৌবাহিনী ও কোস্টগার্ডও মাঠে থাকবে। ফলে নির্বাচনে কোনো সমস্যা হবে না, শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।

শনিবার দুপুরে পটুয়াখালী সফরকালে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “১৭ নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে—এটা কনফার্ম। এজন্য আইনশৃঙ্খলা বাহিনী যা প্রস্তুতি নেওয়ার তা নিয়েছে। কোনো শঙ্কা নেই, বিশৃঙ্খলার সম্ভাবনা নেই, চ্যালেঞ্জ নেই। আমরা দায়িত্ব ভালোভাবে পালন করব।”

তিনি আরও বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচন সম্পন্ন করতে যা প্রস্তুতি নেওয়ার আমরা তা নিয়েছি এবং প্রশিক্ষণ চলছে। নির্বাচন নির্ভর করে জনগণের ওপর। জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না। রাজনৈতিক দলগুলোও নির্বাচনমুখী হয়ে গেছে অনেকে প্রার্থিতা ঘোষণা করেছে।”

পটুয়াখালীর প্রশংসা করে তিনি বলেন, “৭-৮ বছর আগে একবার এসেছিলাম। আজকের পটুয়াখালী শহর অনেক সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। আমার কাছে ভালো লেগেছে।”

আরও পড়ুন: নির্বাচনে নিরপেক্ষ রেফারির ভূমিকায় থাকবে ইসি: সিইসি

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা পটুয়াখালী পুলিশ লাইন্স ও কোস্টগার্ড বেজ পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *