গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের সংঘর্ষ হয়েছে। ইট-পাটকেল নিক্ষেপে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল নিক্ষেপ করেছে। আজ রোববার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এ ঘটনা ঘটে।
গত ১৪ মে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। নিয়োগের প্রজ্ঞাপন জারির পর থেকেই শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। চতুর্থ দিনের মতো আজ সকাল ৮টা থেকে ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন তারা।
নবনিযুক্ত উপাচার্যের ক্যাম্পাসে যোগদানের খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। এ সময় নবনিযুক্ত ভিসির পক্ষে কিছু বহিরাগত লোক ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় একাধিক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয়। এখানকার অ্যাকাডেমিক ও প্রশাসনিক বাস্তবতা ভিন্ন। তাই বহিরাগতের পরিবর্তে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জ্যেষ্ঠ ও যোগ্য শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগ দেওয়া উচিত। ডুয়েটের শিক্ষক নেতারাও জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবি জানিয়েছেন।
আরও পড়ুন:
জাবিতে ছাত্রী ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন
জিএমপি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, “ভাইস চ্যান্সেলর নিয়োগকে কেন্দ্র করে কয়েকদিন ধরে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা চলছিল। আজ তা সংঘর্ষে রূপ নিয়েছে। পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।”























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































1 comment on “ডুয়েটে নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ”