তৌকির ইসলাম সাগরের জানাজা ও দাফন সম্পন্ন-newsedge24

বাংলাদেশ বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম সাগরের দ্বিতীয় জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টা ২৩ মিনিটে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন সপুরা ম্যাচ ফ্যাক্টরি মসজিদের ইমাম মাওলানা শাহ নূর বিন সিদ্দিক। জানাজা শেষে নগরীর সপুরা গোরস্তানে তাকে দাফন করা হয়।

জানাজায় তৌকির ইসলাম সাগরের আত্মীয়-স্বজন ছাড়াও রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আবু সুফিয়ান, রাজশাহী সিটির সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর জামায়াতের আমির ড. মাওলানা কেরামত আলী, সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলনসহ নগরীর গণ্যমান্য ব্যক্তি ও হাজার হাজার মানুষ অংশ নেন।

আরও পড়ুন: মেধাবী পাইলট তৌকির ইসলাম সাগরের করুণ বিদায়

বিমানবাহিনীর হেলিকপ্টারে করে মঙ্গলবার দুপুর ২টা ৩৬ মিনিটে তৌকিরের মরদেহ ঢাকা থেকে রাজশাহী সেনানিবাসে আনা হয়। সেখান থেকে মরদেহ নগরীর উপশহর এলাকায় তৌকিরের ভাড়া বাসায় নেওয়া হয়। পরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে মরদেহ জানাজাস্থলে নিয়ে যাওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *