ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে ঢাকায় ফানুস ওড়ানোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) রাত ১১টা থেকে শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) রাত ১২টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় যেকোনো প্রকার ফানুস ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে।
ডিএমপি’র বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং- III/৭৬) এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ঢাকা শহর ঘনবসতিপূর্ণ এবং এখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা অবস্থিত হওয়ায় ফানুসের আগুন থেকে অগ্নিকাণ্ড ও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এছাড়া, নাশকতার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ। নগরবাসীকে এই নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।



























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































