বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, দেশের স্বল্পমেয়াদি জ্বালানি সংকট সমাধানে এলপিজির দাম নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির বলেন, এলপিজির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এর মূল্য। বর্তমানে একটি সিলিন্ডারের বাজারমূল্য ১,২০০ টাকার বেশি। এর ফলে শিল্প ও গৃহস্থালী ব্যবহারকারীরা প্রত্যাশিত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাঁর মতে, এলপিজির দাম ১,০০০ টাকার মধ্যে রাখা উচিত।

তিনি আরও বলেন, দাম নিয়ন্ত্রণ, লজিস্টিক ব্যবস্থার উন্নতি এবং বেসরকারি খাতের দক্ষতা বৃদ্ধি জ্বালানি সংকট মোকাবিলায় অপরিহার্য। দায়িত্বশীল ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি ছাড়া দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।

এলএনজি আমদানির প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, এলপিজির দাম কমাতে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি অভিযোগ করেন, বাংলাদেশের জ্বালানি ঘাটতির জন্য রাজনীতিবিদ এবং তাঁদের সহযোগী ব্যবসায়ীরা দায়ী।

স্থানীয় গ্যাস উৎপাদন হ্রাসের কথা উল্লেখ করে জ্বালানি উপদেষ্টা বলেন, প্রতি বছর গ্যাস উৎপাদন প্রায় ২০০ মিলিয়ন কিউবিক ফুট কমছে। কিন্তু নতুন গ্যাস সংগ্রহ করা যাচ্ছে মাত্র ৭০ মিলিয়ন কিউবিক ফুট। এ কারণে উচ্চমূল্যের সমালোচনা সত্ত্বেও এলএনজি আমদানি করতে হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *