দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। আন্তর্জাতিক বাজারে মূল্যহ্রাস এবং স্থানীয় চাহিদা ও দাম কমার প্রভাবে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নতুন করে দাম কমানোর ঘোষণা দিয়েছে। বুধবার (২২ অক্টোবর) বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি ভরিতে সর্বোচ্চ ৮ হাজার ৩৮৬ টাকা দাম কমেছে।
নতুন দাম অনুযায়ী, বাজারে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বিক্রি হবে ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকায়। এছাড়া, ২১ ক্যারেট ভরি ১ লাখ ৯৯ হাজার ৫০১ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৭০ হাজার ৯৯৪ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি বিক্রি হবে ১ লাখ ৪২ হাজার ২০৯ টাকায়। এই নতুন দাম বৃহস্পতিবার (২৩ অক্টোবর) থেকে কার্যকর হবে।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমেছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৪৭০ টাকা।



























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































