শারদীয়-দুর্গাপূজা-নিরাপত্তার-ঝুঁকি-স্বরাষ্ট্র-উপদেষ্টা-newsedge4

গত বছরের মতো এবছরও মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর প্যারেড অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে সচিবালয়ে বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সব কিছু আগের মতই হবে। পূর্বের তুলনায় আরও ভালোভাবে বিজয় দিবস উদযাপন করা হবে। তবে গতবার প্যারেড হয়নি, এবারও হচ্ছে না।”

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো কর্মসূচি নিয়ে উদ্বেগ আছে কিনা—এমন প্রশ্নে তিনি জানান, শেখ হাসিনার রায়ের পর কোনো অস্থিরতা তৈরি হয়নি, এবং বিজয় দিবসেও এমন কোনো সম্ভাবনা নেই। তিনি আশা প্রকাশ করেন, জাতীয় বিজয় দিবস শান্তিপূর্ণভাবে সবার জন্য উদযাপনযোগ্য হবে।

আরও পড়ুন: সংসদ নির্বাচনে ১ লাখ সেনা সদস্য মাঠে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

একজন সাংবাদিককে ডিবি পরিচয়ে গত রাতে বাসা থেকে তুলে নিয়ে সকালে ছেড়ে দেওয়ার ঘটনায় প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “জিনিসটা আপনার কাছে প্রথম শুনলাম, তদন্তের পর হয়তো জানতে পারবো।” পুলিশের কোনো অপরাধ হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, “আগে আমি দেখবো।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *