নির্বাচন কমিশন-newsedge4

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজনের প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে অন্তর্বর্তী সরকার। শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন ইসি সচিব আখতার আহমেদ। তিনি জানান, সরকারের চিঠিতে বলা হয়েছে—গণভোট পরিচালনা ইসির সাংবিধানিক দায়িত্ব। সেই হিসেবে জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।

সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সরকারের আনুষ্ঠানিক নির্দেশনা পেলে গণভোট নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন: সংসদ নির্বাচন ও গণভোট একইদিনে অনুষ্ঠিত হবে: প্রধান উপদেষ্টা

ইসি সূত্রে জানা গেছে, আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন করার পরিকল্পনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *