ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী-newsedge24

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদীকে গুলি করার ঘটনায় দুর্বৃত্তদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু করেছে পুলিশ। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

তিনি বলেন, “শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়ে ঢামেকে চিকিৎসাধীন। তার অবস্থা খুবই গুরুতর। সন্ত্রাসীরা যেখানেই লুকিয়ে থাকুক, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। পুলিশের পাশাপাশি গোয়েন্দা ও র‌্যাব কাজ করছে।”

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানের দপ্তর জানায়, “হাদীর অবস্থা আশঙ্কাজনক। গুলিটি মাথার ভেতরে রয়েছে। তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে।”

হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, “দুপুর আড়াইটার পর তাকে আনা হয়। বাম কানের নিচে গুলিবিদ্ধ।”

আরও পড়ুন: হাদীর ওপর হামলা সুদূরপ্রসারী অশুভ পরিকল্পনার অংশ: বিএনপি

গত নভেম্বরে হাদী ফেসবুকে জানান, দেশি-বিদেশি ৩০টি নম্বর থেকে হত্যা, বাড়িতে আগুন, মা-বোন-স্ত্রীকে ধর্ষণের হুমকি পেয়েছেন।

তফসিল ঘোষণার পরদিন এই হামলা নির্বাচনী পরিবেশকে উত্তপ্ত করেছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও দোষীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। পুলিশ সিসিটিভি ফুটেজ, আলামত ও সাক্ষীদের তথ্যের ভিত্তিতে তদন্ত করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *