র‍্যাব ডিজি-আহসান হাবীব পলাশ-newsedge24-Recovered

বাংলা নববর্ষ-১৪৩৩ উৎসব পহেলা বৈশাখ উদযাপনে কোনো ধরনের হুমকি নেই বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) মো. আহসান হাবীব পলাশ।

তিনি বলেন, কোনো অপরাধ সংঘটিত হলে অপরাধীকে আইনের আওতায় আনতে র‍্যাব কাজ করবে। সোমবার সকালে রাজধানীর রমনার বটমূলে র‍্যাবের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

র‍্যাব ডিজি জানান, বাংলা নববর্ষ উপলক্ষ্যে আয়োজিত পহেলা বৈশাখ অনুষ্ঠানে কোনো গোষ্ঠী যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সেজন্য র‍্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

নিরাপত্তা ব্যবস্থা:

  • ১৮১টি পিকআপ পেট্রোল টিম
  • ১২৭টি মোটরসাইকেল পেট্রোল টিম
  • মোট ৩০৮টি টহল দল
  • সাদা পোশাকে নজরদারি টিম

র‍্যাব সদস্যরা নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় সতর্ক অবস্থানে থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *