সারজিস আলম-newsedge24

হঠাৎ পেটব্যথায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম।

মঙ্গলবার বেলা পৌনে ৩টায় তাকে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

সারজিস আলমের ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এখন পর্যন্ত তার শারীরিক অবস্থার বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *