তারেক রহমান-জটিল হচ্ছে-newsedge24

একদিনের সফরে সিলেট পৌঁছেই হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সরাসরি মাজারে যান তিনি। প্রধানমন্ত্রী যখন সিলেটে পৌঁছান তখন বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যেই তিনি মাজার জিয়ারত শেষে শহরের চাঁদনী ঘাটে জলাবদ্ধতা নিরসনে সিলেট সিটি করপোরেশনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম সিলেট সফর। সফরে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও সঙ্গে রয়েছেন।

দিনব্যাপী কর্মসূচি

  • সকাল ১২টায় সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে বাইশা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
  • এরপর সার্কিট হাউজে জোহরের নামাজ আদায় ও মধ্যাহ্নভোজ করবেন।
  • বিকেল ৩টায় সিলেট স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন করবেন।
  • বিকেল ৫টায় শিল্পকলা একাডেমিতে দলীয় জনসভায় বক্তব্য রাখবেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা সিলেট থেকেই শুরু করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুত্তাদীর, শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

1 comment on “সিলেটে পৌঁছে শাহজালাল (র.) মাজার জিয়ারত করলেন: প্রধানমন্ত্রী”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *