সরকার দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। আজ সোমবার সচিবালয়ে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে আয়োজিত প্রস্তুতি সভা শেষে তিনি এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, “দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। ফিজিবিলিটি স্টাডি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। অর্থায়নের বিষয়টি নিয়ে কাজ চলছে। অন্যান্য প্রাক-প্রস্তুতিও অগ্রসর হচ্ছে।”
দৌলতদিয়া-পাটুরিয়া রুটে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের প্রস্তাব রয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, এটি চালু হলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে। বর্তমানে তিনটি প্রস্তাবনা রয়েছে, যার মধ্যে দৌলতদিয়া-পাটুরিয়া অন্যতম।


























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































1 comment on “দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার: সেতুমন্ত্রী”