নাভানা গ্রুপ-সাজেদুল ইসলাম-01016-NewsEdge24

শ্রম আইনের এক মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামসহ চার আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার শুনানি শেষে ঢাকার প্রথম শ্রম আদালত এ আদেশ দেন। এর আগে সকাল ৭টার দিকে রাজধানীর বনানীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতে হাজির করা হয়।

একই মামলায় অপর তিন আসামি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদেরও জামিন মঞ্জুর করেন।

সূত্র জানায়, এক ব্যক্তির প্রায় ২৩ লাখ টাকা পাওনা পরিশোধ না করার অভিযোগে দায়ের করা শ্রম আইনের মামলায় সাজেদুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন ঢাকার প্রথম শ্রম আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *