পার্থের স্ত্রী শেখ সাইরা শারমিন-newsedge24

সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর স্ত্রী শেখ শাইরা শারমিন অবশেষে বিদেশে গেছেন। তাঁর সঙ্গে রয়েছেন তাঁর ছোট মেয়ে মদিনা বিনতে আন্দালিব। রোববার (১৮ মে ২০২৫) দুপুরে টিজি-৩২২ ফ্লাইটে চিকিৎসার জন্য তিনি থাইল্যান্ডের ব্যাংককের উদ্দেশে রওনা হন।

এর আগে গত মঙ্গলবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁর বিদেশযাত্রায় বাধা দিয়েছিল। তবে কী কারণে তাঁকে সেদিন যেতে দেওয়া হয়নি, তা এখনো স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, শেখ হেলালের মেয়ে হওয়ার কারণে তাঁকে আটকানো হয়েছিল।

এ বিষয়ে আন্দালিব রহমান পার্থ বলেন, “আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, এটা আগেও বলেছি। আইন মেনেই আমার পরিবারের সদস্যরা ব্যাংকক গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *