চিত্রনায়িকা নুসরাত ফারিয়া-newsedge4

রাজধানীর ভাটারা থানার হত্যাচেষ্টা মামলায় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে জামিন দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত। মঙ্গলবার (২০ মে, ২০২৫) সকালে এই জামিন মঞ্জুর করা হয়। এর আগে, গতকাল সোমবার তাকে কারাগারে পাঠানো হয়েছিল।

গত ১৮ মে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হয় এবং পরবর্তীতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে পাঠানো হয়।

মামলার এজাহার অনুযায়ী, ছাত্র জনতার গণ-অভ্যুত্থান চলাকালে ভাটারা এলাকায় সংঘর্ষের একটি ঘটনায় এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় নুসরাত ফারিয়াকে আসামি করা হয়। অভিযোগে বলা হয়েছে, তিনি আন্দোলন দমনে আর্থিক সহায়তা প্রদান করেছেন।

মামলাটি গত ২৭ মার্চ এনামুল হক নামে এক ব্যক্তি দায়ের করেন। এতে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নুসরাত ফারিয়াসহ ১৭ জন অভিনয়শিল্পী এবং আরও ২৬৫ জনকে আসামি করা হয়। আদালতের নির্দেশে গত ৩ মে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলাটি নথিভুক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *