সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান-newsedge4

চার দিনের সরকারি চীন সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল বুধবার (২৭ আগস্ট) রাতে তিনি ঢাকায় পৌঁছান। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান চীনের স্থল বাহিনীর পলিটিক্যাল কমিশনার জেনারেল চেন হুইসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা, জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের প্রত্যাবর্তনে সহায়তা, এবং বাংলাদেশের সামরিক শিল্পের উন্নয়নে চীনের সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

২২ আগস্ট চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) সদর দপ্তরে পৌঁছালে জেনারেল ওয়াকারকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। এ সময় দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। ২৩ আগস্ট তিনি NORINCO গ্রুপের প্রেসিডেন্ট চেন দেফাংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন, যেখানে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য প্রয়োজনীয় বিষয়ে আলোচনা হয়। এছাড়া তিনি NORINCO গ্রুপের সামরিক সরঞ্জাম আপগ্রেডেশন ও রক্ষণাবেক্ষণ সুবিধা, পিএলএ অ্যাকাডেমি অব আর্মার্ড ফোর্সেসের বেইজিং ক্যাম্পাসের প্রশিক্ষণ কেন্দ্র, এবং সামরিক গবেষণা কেন্দ্র পরিদর্শন করেন।

আরও পড়ুন: ভালো মানুষ না হলে দেশের উন্নয়ন সম্ভব নয়: সেনাপ্রধান

সফরের সময় জেনারেল ওয়াকার বেইজিং ও শিয়াং-এ অবস্থিত NORINCO গ্রুপের কারখানা, China Aerospace Long-March International Co Ltd, এবং Aisheng UAV Factory পরিদর্শন করেন। এসব কারখানায় আধুনিক অস্ত্র, গোলাবারুদ, এবং প্রযুক্তির উৎপাদন ও গবেষণা সুবিধা প্রদর্শিত হয়।

জেনারেল ওয়াকার-উজ-জামান গত ২০ আগস্ট চীনে সরকারি সফরে যান। এটি তার সেনাবাহিনী প্রধান হিসেবে প্রথম চীন সফর ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *