স্বরাষ্ট্র উপদেষ্টা-newsedge4

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সতর্ক করে বলেছেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য গড়ে উঠেছিল, জাতির বৃহত্তর স্বার্থে তা ধরে রাখা অত্যন্ত জরুরি। ঐক্যে ফাটল ধরলে দোসররা নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। আজ রবিবার সকালে সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত। তবে এজন্য রাজনৈতিক দলসহ সবার সহযোগিতা প্রয়োজন। তিনি অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগ নির্বাচন বানচালের চেষ্টা করছে এবং করবে। জনগণ ও রাজনৈতিক দলগুলোকে তাদের প্রতিহত করতে এগিয়ে আসতে হবে।’

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে ১২৩টি সংগঠন ১ হাজার ৬০৪ বার অবরোধ করেছে। ‘বিভিন্ন দাবি-দাওয়ার জন্য নির্ধারিত মাঠ থাকলেও অনেকে রাস্তাঘাট দখল করে, যা যানজট ও জনভোগান্তি বাড়ায়,’ তিনি মন্তব্য করেন।

আরও পড়ুন: স্বরাষ্ট্র উপদেষ্টার ভুয়া কল রেকর্ড, প্রতিবাদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

আগামী ৭ সেপ্টেম্বর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নির্বাচন প্রশিক্ষণ শুরু হবে বলে জানান তিনি। এই প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের আমন্ত্রণ জানানো হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশের ভূমিকা নিয়ে বলেন, ‘পুলিশ অ্যাকটিভ হলে বলা হয় বেশি করে ফেলেছে। গতকাল জাতীয় পার্টির অফিসে আগুন ধরানোর ঘটনায় পুলিশ বাধা দিয়েছে। কিন্তু নিয়ম হচ্ছে, আগুন ধরার আগেই অ্যাকশনে যাওয়া।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *