গ্রেপ্তার-২৪৪-newsedge24

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিলের চেষ্টা চালিয়েছে। এসব মিছিল থেকে পুলিশ ২৪৪ জনকে গ্রেপ্তার করেছে। বুধবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মো. নজরুল ইসলাম।

তিনি বলেন, “আজ রাজধানীর বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন ঝটিকা মিছিলের চেষ্টা চালায়। এসব মিছিল থেকে এখন পর্যন্ত ২৪৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এতে গোয়েন্দা পুলিশ ও স্থানীয় জনতা সহায়তা করেছে।” আটক নেতাকর্মীদের কাছ থেকে ১৪টি ককটেল এবং ৬০টি ব্যানার উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা অজয় কর খোকন গ্রেপ্তার

নজরুল ইসলাম আরও বলেন, এর আগেও এ ধরনের মিছিল থেকে আওয়ামী লীগের ৫ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের আইনের আওতায় আনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *