শাপলা-প্রতীক-বরাদ্দ-ইসি-আনোয়ারুল-newsedge24

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কর্তৃক দাবি করা ‘শাপলা’ প্রতীক নির্বাচন কমিশনের তালিকায় না থাকায় তা বরাদ্দ করা সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম। রোববার (১৯ অক্টোবর) সকালে সিলেট পুলিশ লাইনসে পুলিশের নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য আয়োজিত প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ইসি আনোয়ারুল বলেন, “নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, তাই আইনগতভাবে কাজ করে। আইনের বাইরে নির্বাচন কমিশন কোনো কাজ করতে পারে না। সুতরাং আইন ও বিধি অনুযায়ী তালিকায় যে প্রতীক রয়েছে, এনসিপি যে শাপলা প্রতীক চাচ্ছে, সেটি তালিকায় না থাকায় নির্বাচন কমিশন তা বরাদ্দ দিতে পারছে না।”

আরও পড়ুন: শাপলা প্রতীক ছাড়া নিবন্ধন নয়: এনসিপির কঠোর অবস্থান

নির্বাচনের সময়সূচি প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *