প্রধান নির্বাচন কমিশনার-সিইসি-newsedge24

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনকে গ্রহণযোগ্য ও স্বচ্ছ করতে সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রোববার সকালে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির দ্বিতীয় দিনের সংলাপের সূচনা বক্তব্যে তিনি বলেন, “খুব শিগগিরই নির্বাচনের মুখোমুখি হবো। সামনের নির্বাচনকে গ্রহণযোগ্য ও স্বচ্ছ করতে সবার সহযোগিতা দরকার। সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড করতে চায় কমিশন।” নির্বাচনী আচরণবিধি সুষ্ঠুভাবে পালনের জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান সিইসি।

এদিন সকাল ও বিকেলে দুই পর্বে ১২টি দলকে সংলাপে ডেকেছে ইসি। সকালের পর্বে অংশ নেয় গণফোরাম, গণফ্রন্ট, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) এবং বাংলাদেশ জাতীয় পার্টি।

দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সংলাপ হবে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে।

আরও পড়ুন: নির্বাচনে নিরপেক্ষ রেফারির ভূমিকায় থাকবে ইসি: সিইসি

এর আগে শনিবার প্রথম দিনের সংলাপে বিএনপি, জাতীয় পার্টি (জাপা)সহ বেশ কয়েকটি দল অংশ নেয়। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে এই সংলাপগুলো চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *