সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুক্রবার বিকেল সাড়ে ৩টায় গুলশানের বাসা থেকে সেনাকুঞ্জের উদ্দেশে রওনা হবেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বিএনপির মিডিয়া সেলের কর্মকর্তা শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে সম্মতি জানিয়েছেন। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী, তিনি এ অনুষ্ঠানে অংশ নেবেন।”
আরও পড়ুন: এবারও বিজয় দিবসে প্যারেড হচ্ছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
গত বছরও প্রথম প্রকাশ্য কর্মসূচি হিসেবে সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন খালেদা জিয়া। এবারের অনুষ্ঠানে খালেদা জিয়া ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ একাধিক শীর্ষ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































