ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী-newsedge4

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পদত্যাগপত্র জমা দিয়েছেন। ‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে বুধবার পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠিয়েছেন তিনি। এ বিষয়ে সাজ্জাত আলী গণমাধ্যমকে বলেন, “আগামী নভেম্বর পর্যন্ত আমার মেয়াদ আছে। তবে আমি অব্যাহতি চেয়ে আজ চিঠি দিয়েছি।”

ডিএমপির ৩৮তম পুলিশ কমিশনার হিসেবে ২০২৪ সালের ২১ নভেম্বর দায়িত্বভার গ্রহণ করেছিলেন শেখ মো. সাজ্জাত আলী। ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীতে ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

আরও পড়ুন: সরকার দ্রুত ২ হাজার ৭০১ পুলিশ কনস্টেবল নিয়োগ দিচ্ছে

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, পদত্যাগপত্র গ্রহণের পর প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে। তবে নতুন কমিশনার নিয়োগের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *