জুনাইদ আহমেদ পলক-newsedge24

আদালতে নেওয়ার পথে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে বহনকারী প্রিজনভ্যান দুর্ঘটনায় পড়েছে। এতে পলকসহ ভ্যানে থাকা কয়েকজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মঙ্গলবার সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে নেওয়ার সময় কেরানীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পলককে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার কথা ছিল।

আদালত সূত্র জানায়, ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতে অভিযোগ গঠনের শুনানি শেষে আগামী ২১ মে পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। শুনানির পর প্রিজনভ্যান দুর্ঘটনার বিষয়টি আদালতকে অবহিত করা হলে বিচারক পলকের চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি।

পলকের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে বলে জানা গেছে। তবে আহতদের অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। জয় বর্তমানে পলাতক রয়েছেন, অন্যদিকে পলক গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে সরকার পতনের পর ১৪ আগস্ট আত্মগোপনে থাকা অবস্থায় পলককে গ্রেপ্তার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *