পুলিশের বর্তমান জামা (শার্ট) বহাল থাকবে এবং প্যান্টের রং খাকি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার সচিবালয়ে ‘বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা’ সম্পর্কিত জাতীয় কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সারাদেশে ও পুলিশ বাহিনীর মধ্যে বিদ্যমান পোশাক নিয়ে কেউ সন্তুষ্ট নয় এবং এটা ব্যাপকভাবে গ্রহণযোগ্যও হয়নি। পুলিশ বাহিনীর আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা বিষয়টি বিবেচনা করেছি।”
তিনি আরও বলেন, “আমরা আগের শার্ট বহাল রেখেছি। তবে প্যান্টের রং খাকি করা হয়েছে। পুলিশ সদস্যদের সঙ্গে বিস্তারিত আলোচনা করে একটি গ্রহণযোগ্য পোশাক নির্ধারণ করা হয়েছে। এটা পরিধান করতে আর কিছুদিন সময় লাগবে, কারণ কাপড় উৎপাদন ও প্রস্তুতির বিষয় রয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আজ ঘোষণা করলাম।” একজন সাংবাদিককে গতকাল বিদেশ যেতে না দেওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আচ্ছা, আমি বিষয়টা খোঁজ নিয়ে দেখি।”


























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































1 comment on “পুলিশ বাহিনীর শার্ট আগের মতোই থাকবে, প্যান্ট হবে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী”