যমুনা সেতু-টাঙ্গাইল বাইপাস পর্যন্ত ২৫ কিমি মহাসড়কে তীব্র যানজট-newsedge4

অতিরিক্ত যানবাহনের চাপ ও যমুনা সেতুর উপর দুর্ঘটনার কারণে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে প্রায় ১৬ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

গতকাল শুক্রবার দিবাগত রাত থেকে যমুনা সেতুর টোল প্লাজা থেকে টাঙ্গাইলের পৌলি পর্যন্ত এই যানজট দেখা দেয়। এতে যাত্রীদের, বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

পুলিশ ও যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, শুক্রবার বিকেল থেকেই সিরাজগঞ্জের পশ্চিমপাড়ে মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। রাত ৯টার দিকে সেতুর উপর ৭ নম্বর পিলারের কাছে ঢাকামুখী লেনে একটি বাসের পেছনে আরেকটি বাস ধাক্কা দেয়। এতে একজন নিহত হন। দুর্ঘটনার পর যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বাস সরিয়ে নেওয়া হলেও যানজট আরও তীব্র হয়।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরিফ বলেন, আজ শনিবার গার্মেন্টস খোলার কারণে যানবাহনের চাপ বেড়েছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ নিরলসভাবে কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *