বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগের ঢাকার প্রস্তাবে সম্মত হয়েছে মালয়েশিয়া। একইসঙ্গে নতুন বিদেশি শ্রমিক কোটায় স্বচ্ছ, ন্যায়সঙ্গত ও বৈষম্যহীন নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করার অঙ্গীকার করেছে দেশটি।
সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের দ্বিপক্ষীয় বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বৈঠকে দুই দেশ বাংলাদেশি কর্মীদের নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে যৌথ ওয়ার্কিং গ্রুপ (জেডব্লিউজি) গঠন এবং নতুন শ্রম সমঝোতা স্মারক (এমওইউ) প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে।
কেস-বাই-কেস ভিত্তিতে কোটা অনুমোদন
যৌথ বিবৃতিতে বলা হয়, মালয়েশিয়া বাংলাদেশের প্রস্তাবকে স্বীকৃতি দিয়েছে। তবে বর্তমান নীতিমালা অনুসারে নতুন কোটা নিয়োগকর্তার চাহিদা ও খাতভিত্তিক সীমার ভিত্তিতে কেস-বাই-কেস পদ্ধতিতে বিবেচনা করা হবে। নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক রাখতে শুধুমাত্র বিশ্বাসযোগ্য রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানো হবে।
বাণিজ্য, বিনিয়োগ ও এমবিএফটিএ
দুই নেতা বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার অঙ্গীকার করেন। ২০২৭ সালের মধ্যে মালয়েশিয়া-বাংলাদেশ মুক্ত বাণিজ্য চুক্তি (এমবিএফটিএ) সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া যৌথ ব্যবসা পরিষদ গঠন, হালাল শিল্প, ডিজিটাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর, শিক্ষা, পর্যটন ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর বেইজিং সফরে ঘোষণা হচ্ছে তৃতীয় যৌথ ইশতেহার
রোহিঙ্গা সংকট ও আঞ্চলিক সহযোগিতা
রোহিঙ্গা সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে দুই নেতা নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের ওপর জোর দেন। আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়া এবং আরসিইপিতে যোগদানের বাংলাদেশের আগ্রহকে স্বাগত জানিয়েছে মালয়েশিয়া।
প্রধানমন্ত্রী তারেক রহমানের এটি দায়িত্ব গ্রহণের পর প্রথম সরকারি বিদেশ সফর। সফর শেষে তিনি চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হবেন।




























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































3 comments on “শ্রমিক নিয়োগে বাংলাদেশের প্রস্তাবে সম্মত মালয়েশিয়া”