উপদেষ্টা ফারুক ই আজম-bangladesh-newsedge4

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম জানিয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতা—সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমেদ, মো. মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামান—মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “মুজিবনগর সরকারের সদস্যরা—শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমেদ, মো. মনসুর আলী, এ এইচ এম কামরুজ্জামান ও খন্দকার মোশতাক—সবাই মুক্তিযোদ্ধা।”

অন্তর্বর্তী সরকার মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন এনে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন সংশোধন করে একটি অধ্যাদেশ জারি করেছে। মঙ্গলবার রাতে এই প্রজ্ঞাপন জারি করা হয়। কিছু গণমাধ্যমে দাবি করা হয়েছিল যে, বঙ্গবন্ধুসহ চার শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল করা হয়েছে। তবে ফারুক ই আজম এই দাবি নাকচ করে দিয়ে স্পষ্ট করেছেন যে, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার মুক্তিযোদ্ধা মর্যাদা অক্ষুণ্ন থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *