গোপালগঞ্জে ইউএনও’র গাড়িবহরে হামলা-newsedge4

গোপালগঞ্জে এনসিপির জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) ‘মার্চ টু গোপালগঞ্জ’ পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে ইউএনও’র গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘোষণা করে। বুধবার সকালে এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা এই হামলা চালিয়েছে। গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. রকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গোপালগঞ্জে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান জানান, এনসিপি’র মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রা ও সমাবেশের আয়োজন ছিল। এতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের অংশগ্রহণের কথা ছিল। এই কর্মসূচি বানচালের উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা গোপালগঞ্জে গান্ধীয়াশুর এলাকায় টহলরত ইউএনও’র গাড়িবহরে হামলা ও ভাঙচুর করে।

আরও পড়ুন: জুলাই শহীদ দিবস’ উপলক্ষে ১৬ জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা

এর আগে একই দিন সকালে সদর উপজেলার উলপুর ইউনিয়নের খাটিয়াগড় এলাকায় ছাত্রলীগের নেতা-কর্মীরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় পাঁচজন পুলিশ সদস্য আহত হন, যাদের মধ্যে পরিদর্শক আহমেদ বিশ্বাস, কনস্টেবল কাওছার ও কনস্টেবল মিনহাজ রয়েছেন। আহত পুলিশ সদস্যদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *