শিক্ষার্থীর মৃত্যু-মাহতাব রহমান-newsedge24

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরেক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই ২০২৫) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহতাব রহমান (১৫)।

মাহতাব মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিলেন। তিনি উত্তরার ১১ নম্বর সেক্টরে মা-বাবার সঙ্গে বসবাস করতেন। তার নিজ বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলায়। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, “মাহতাব রহমানের শরীরের ৮৫ শতাংশ দগ্ধ ছিল।”

আরও পড়ুন: সিএমএইচ মর্গে রাখা ৬টি মরদেহের পরিচয় এখনও শনাক্ত হয়নি

এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়েছে, এবং অনেকে এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। মাহতাবের মৃত্যুতে তার পরিবার, সহপাঠী ও শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *