ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে, এর মধ্যে উপকমিশনার, অতিরিক্ত উপকমিশনার এবং সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন। গতকাল বুধবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত তিনটি পৃথক আদেশে এই বদলির নির্দেশ দেওয়া হয়।
বদলি হওয়া সাত কর্মকর্তাদের মধ্যে ডিএমপির সিটি-ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের উপকমিশনার মোহাম্মদ মোর্শেদ আলমকে পিঅ্যান্ডআর বিভাগে স্থানান্তর করা হয়েছে। একইভাবে, ডিএমপির প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন-১) মাঈন উদ্দিন চৌধুরীকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের কাউন্টার টেরোরিজম-১-এ বদলি করা হয়। ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (ট্রাফিক-অ্যাডমিন) মো. মেহেদী হাছানকে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে এবং অতিরিক্ত উপকমিশনার মো. ওয়ালিউল ইসলামকে ট্রেনিং বিভাগে স্থানান্তরিত করা হয়েছে।
এছাড়া, ডিএমপির ট্রাফিক-তেজগাঁও বিভাগের ট্রাফিক-মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আসলাম সাগরকে মিরপুর বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল মিরপুর) হিসেবে বদলি করা হয়েছে।
আরও পড়ুন: ‘‘মব’ কার্যকলাপ প্রশ্রয় দেওয়া হবে না: ডিএমপি কমিশনার
মিরপুর বিভাগের (পেট্রোল মিরপুর) সহকারী পুলিশ কমিশনার কাজী মিজানুর রহমানকে সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-মোহাম্মদপুর জোন) এবং ট্রাফিক-উত্তরা বিভাগের ট্রাফিক-এয়ারপোর্ট জোনের সহকারী পুলিশ কমিশনার শারমিন আকতার চুমকিকে অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) দপ্তরের ট্রাফিক-অ্যাডমিনের অতিরিক্ত উপকমিশনার হিসেবে স্থানান্তর করা হয়।




























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































