নির্বাচনের-আগে-লুট-হওয়া-অধিকাংশ-অস্ত্র-উদ্ধার-হবে-স্বরাষ্ট্র-উপদেষ্টা-newsedge24

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে লুট হওয়া অধিকাংশ অস্ত্র উদ্ধার হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “নির্বাচনের আগে অধিকাংশ অস্ত্র উদ্ধার হবে বলে আশা করছি। প্রতিনিয়ত অস্ত্র উদ্ধার করা হচ্ছে, যা অব্যাহত থাকবে।”

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ট্রান্সপোর্ট সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জাতীয় উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নিজেদের জীবন ও স্বার্থ পরোয়া না করে নিষ্ঠা, দায়িত্ববোধ ও দেশপ্রেমে জাতির সেবায় নিয়োজিত থাকে এই বাহিনী।

আরও পড়ুন: জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশের ভূমিকা সর্বাগ্রে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন নির্বাচনে আনসার সদস্যরা সবচেয়ে বেশি নিয়োজিত থাকবে বলে জানান তিনি। “নির্বাচনের সময় সব থেকে বেশি নিয়োজিত থাকবে আনসার। প্রতিটি কেন্দ্রে থাকবেন ১৩ জন সদস্য।” তিনি আরও বলেন, “এবারই প্রথমবারের মতো প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় একজন আনসার নিয়োজিত থাকবে।”

সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আনসার ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *