নিজ জেলা পাবনায় দুই দিনের সরকারি সফরে গেলেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন। বঙ্গভবন থেকে হেলিকপ্টারযোগে রওনা দিয়ে শনিবার সকালে শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে পৌঁছান তিনি।
পরে জেলা সার্কিট হাউজে প্রেসিডেন্টকে গার্ড অব অনার প্রদান করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এছাড়া আরিফপুর কবরস্থানে পিতা-মাতার কবর জিয়ারত করবেন। পরে নিজ বাসভবনে কিছুসময় অবস্থান শেষে সার্কিট হাউজে নিকটাত্মীয়দের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তার।
আজ তিনি সার্কিট হাউজে রাত্রি যাপন করবেন। আগামীকাল ঢাকার উদ্দেশে রওনা দেবেন প্রেসিডেন্ট।




























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































