জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে কর্মরত ২২ জন কর্মকর্তাকে সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি দিয়ে একই সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ক্যাডার বহির্ভূত সহকারী সচিব) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
রোববার (৩০ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শিফা নুশরাত স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ ও পদোন্নতির আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ২৭ নভেম্বরের স্মারকের পরিপ্রেক্ষিতে এই ২২ জনকে জাতীয় বেতনস্কেল-২০১৫ অনুযায়ী ৯ম গ্রেডে (২২,০০০-৫৩,০৬০ টাকা) সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হলো।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
পদন্নতির তালিকা দেখতে লিংকে ক্লিক করুন।




























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































