ঢাকা মহানগর পুলিশের -ডিএমপি-newsedge24

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫০টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি কার্যকর করা হয়। আদেশে বলা হয়েছে, “জনস্বার্থে” নিরস্ত্র পুলিশ পরিদর্শকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন থানায় পদায়ন করা হলো।

এই রদবদল দেশব্যাপী থানা পর্যায়ে ওসি পদায়নের লটারি প্রক্রিয়ার অংশ। এর আগে দেশের ৫২৭টি থানার জন্য সৎ ও নিরপেক্ষ পরিদর্শকদের তালিকা ইউনিট প্রধানদের কাছ থেকে সংগ্রহ করে লটারির মাধ্যমে ওসি নির্বাচন করা হয়।

আরও পড়ুন: লটারির মাধ্যমে ৬৪ জেলার পুলিশ সুপার বদলি তালিকা

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, এই বদলির উদ্দেশ্য হলো নিরপেক্ষতা ও পেশাদারিত্ব নিশ্চিত করা এবং দীর্ঘদিন একই থানায় থাকা ওসিদের রুটিন পরিবর্তন।

আগামী কয়েকদিনের মধ্যে বাকি থানাগুলোতেও এই ধারাবাহিকতায় রদবদল সম্পন্ন হবে বলে জানা গেছে।

তালিকা দেখতে লিংকে ক্লিক করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *