সজীব ওয়াজেদ জয়-newsedge24

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় সহযোগিতার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। বৃহস্পতিবার ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। পরবর্তী শুনানির জন্য ১০ ডিসেম্বর তারিখ ধার্য করা হয়েছে।

একই সঙ্গে আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করেন ট্রাইব্যুনাল। এদের মধ্যে পলক, আনিসুল হক ও সালমান এফ রহমান ইতিমধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি পলাতক সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন। পরে আদালত এটি মঞ্জুর করে।

আরও পড়ুন: প্লট দুর্নীতি মামলায় হাসিনা-রেহানা-টিউলিপের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

এই মামলায় জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় সহযোগিতার অভিযোগ উঠেছে। সজীব ওয়াজেদ জয় ভারতে পলাতক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *