বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “বহু বছরের অব্যবস্থাপনা ও লুটপাটের পর দুর্নীতির বিরুদ্ধে লড়াই অবশ্যই কঠিন হবে। কিন্তু জনগণ যদি দায়িত্ব দেয়—বিএনপি আবারও সেই লড়াইয়ের নেতৃত্ব দিতে পুরোপুরি প্রস্তুত।” মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দীর্ঘ পোস্টে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে এই প্রতিশ্রুতি দেন তিনি।
তারেক রহমান বলেন, “চাকরি পেতে ঘুষ, সরকারি সেবায় হয়রানি, হাসপাতালে ভোগান্তি, ব্যবসায় চাঁদাবাজি—সবকিছুর পেছনে একই কারণ: দুর্নীতি। এটা লাখো কোটি মানুষের প্রতিদিনের জীবনকে দমবন্ধ করে ফেলেছে।”
তিনি দফায় বিএনপি আমলের সাফল্য তুলে ধরে তারেক রহমান বলেন:
- জিয়াউর রহমান প্রশাসনে শৃঙ্খলা ফেরান।
- খালেদা জিয়া আধুনিক ক্রয় নীতি, শক্তিশালী অডিট, স্বচ্ছতা আইন চালু করেন।
- ২০০৪ সালে স্বাধীন দুদক গঠন—যা বিশ্বব্যাংক-এডিবি প্রশংসা করেছিল।
- টিআইবি জরিপেও ২০০২-২০০৫ সালে দুর্নীতি কমার প্রমাণ মিলেছে।
তারেক রহমান ঘোষণা করেন, বিএনপি ক্ষমতায় গেলে:
- দুদক-আদালত-নির্বাচন কমিশনকে পুরোপুরি স্বাধীন করা হবে।
- উন্মুক্ত দরপত্র, রিয়েল-টাইম অডিট, সম্পদ বিবরণী বাধ্যতামূলক।
- ই-গভর্ন্যান্সে সব সেবা অনলাইন—ঘুষের সুযোগ ৩০-৬০% কমবে।
- হুইসলব্লোয়ার সুরক্ষা আইন।
- দ্রুত বিচার ও ডিজিটাল প্রমাণ ব্যবস্থা।
- স্কুল-কলেজে নৈতিক শিক্ষা বাধ্যতামূলক।
- সংসদে শক্তিশালী আর্থিক তদারকি।
আরও পড়ুন: নির্বাচনে দুর্নীতিবাজ প্রার্থীদের প্রত্যাখ্যানের আহ্বান দুদক চেয়ারম্যানের
পোস্টের শেষে তিনি বলেন, “বাংলাদেশের ইতিহাস প্রমাণ করে—সৎ নেতৃত্ব, শৃঙ্খলা ও জনগণের সমর্থন একসঙ্গে এলে দুর্নীতি কমানো অসম্ভব নয়। জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবার সেই লড়াইয়ে নেতৃত্ব দেবে।”



























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































