সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাতে তিনি প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করেন।
সাক্ষাতে মেজর আক্তারুজ্জামান জামায়াতের নীতি-আদর্শ, দেশপ্রেম এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় দলের অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অবশিষ্ট জীবন অতিবাহিত করতে চাই। জামায়াতের নিয়ম-নীতি, শৃঙ্খলা ও আনুগত্যের প্রতি সর্বদা অনুগত থাকব।” ডা. শফিকুর রহমান তাকে আলিঙ্গন করে দীর্ঘ নেক হায়াত কামনা করেন।
আরও পড়ুন: ‘রক্তস্নাত ইতিহাস ভুলে গেলে চলবে না’: সালাহউদ্দিন
মেজর আক্তারুজ্জামাি একজন বীর মুক্তিযোদ্ধা। বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর। তিনি বিএনপি থেকে কিশোরগঞ্জ-২ আসন থেকে দুবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্বদানকারী প্রবীণ রাজনীতিবিদ। তার জামায়াতে যোগদানের এই ঘটনা রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।



























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































