বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান-newsedge4

দীর্ঘ ১৯ বছরের লন্ডন নির্বাসন শেষে দেশে ফেরার পর প্রথমবারের মতো বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গেলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বিকাল সাড়ে ৩টায় গুলশানের বাসভবন থেকে বের হয়ে তার গাড়িবহর নয়াপল্টনে পৌঁছায়।

তবে উৎসুক নেতাকর্মীদের ভিড় ঠেলে কার্যালয়ের সামনে প্রবেশ করতে সময় লাগে প্রায় আধা ঘণ্টা। বিকাল ৪টার দিকে তিনি কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় কার্যালয়ের সামনে তাকে স্বাগত জানান দলের শীর্ষ নেতারা। নেতাকর্মীরা তার নামে বিভিন্ন স্লোগান দেন। তারেক রহমানের আগমন উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়েছে দলীয় কেন্দ্রীয় কার্যালয়।

নয়াপল্টনে তার আগমনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। কার্যালয়ে প্রবেশাধিকার সংরক্ষিত রাখা হয়েছে। সাধারণ নেতাকর্মীদের কার্যালয়ের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। সিভিল সার্ভিস ফোর্স (সিএসএফ) পুরো কার্যালয় ঘিরে রেখেছে। এছাড়া নয়াপল্টন এলাকাজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি লক্ষ্য করা গেছে।

আরও পড়ুন: গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমান

উল্লেখ্য, দীর্ঘদিন পর দেশে ফিরে এটি তারেক রহমানের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে প্রথম সশরীরে উপস্থিতি। তার এই সফরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *