তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের পৃষ্ঠপোষকতায় আগামী ১৭-১৯ এপ্রিল অনুষ্ঠিতব্য পঞ্চম আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে যোগ দিতে আজ বৃহস্পতিবার সকালে ঢাকা ত্যাগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
ফোরাম চলাকালীন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিকেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন খলিলুর রহমান। এছাড়া পাকিস্তান, গাম্বিয়াসহ অন্যান্য দেশের মন্ত্রী ও উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে।
তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার দ্বিতীয় তুরস্ক সফর। গত মার্চের মাঝামাঝি সময়ে তিনি প্রথমবার তুরস্ক সফর করেন এবং হাকান ফিকেনের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করেন।
আরও পড়ুন: শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশে লবিস্ট নিয়োগের উদ্যোগ
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে অংশগ্রহণের পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতা প্রচারের সুযোগ কাজে লাগানো হবে।




























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































