নুসরাত তাবাসসুম-newsedge24

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে নুসরাত তাবাসসুম-এর মনোনয়নপত্র গ্রহণ করতে নির্বাচন কমিশন-কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২৭ এপ্রিল) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ার-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে, নির্ধারিত সময়সীমার পরে মনোনয়নপত্র জমা দেওয়ার কারণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। জানা যায়, গত ২২ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল বিকাল ৪টা পর্যন্ত। তবে তিনি তার মনোনয়নপত্র জমা দেন বিকাল ৪টা ১৯ মিনিটে, যা নির্ধারিত সময়ের ১৯ মিনিট পরে।

এই কারণে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বাতিল করে দেয়। তবে হাইকোর্টে চ্যালেঞ্জ করা হলে আদালত মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেন।

উল্লেখ্য, আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *