সাইফুল ইসলাম হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার-newsedge24

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন হাইকোর্ট। একইসঙ্গে অপর চার মামলায় জামিন আদেশের জন্য আগামীকাল (১১ মে) দিন ধার্য করেছেন আদালত।

বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ রোববার এ আদেশ দেন। গত ৭ মে হত্যাসহ পাঁচটি মামলায় তার জামিন প্রশ্নে জারি করা রুলের শুনানি শেষ হয়।

আরও পড়ুন:

পুলিশ আর যেন ফ্যাসিবাদের হাতিয়ার না হয়: প্রধানমন্ত্রী

প্রসঙ্গত, ২০২৪ সালের ৩১ অক্টোবর চট্টগ্রামের চান্দগাঁওয়ে রাষ্ট্রদ্রোহের অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়। রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন নামঞ্জুরের প্রতিবাদে তার অনুসারীদের সঙ্গে সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম নিহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *