সীমান্তে বিএসএফের গুলি-newsedge24

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে। তবে বিজিবির বাধার মুখে সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ১০০ গজ দূরে ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৩টার দিকে সলডাংগা সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবির একটি দল কঠোর অবস্থান নেয়। অবশেষে সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ১০০ গজ দূরে ভারতের অভ্যন্তরে অবস্থান নেন তারা।

৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহা. শাহীনূল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএসএফের পুশইনের চেষ্টার প্রতিবাদ জানিয়ে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *