চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার স্থগিত চারদিনের পরীক্ষার পরিবর্তিত সময়সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বুধবার (২৩ জুলাই ২০২৫) ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন সময়সূচি অনুযায়ী, সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষাগুলো নিম্নরূপে অনুষ্ঠিত হবে:
- ২২ জুলাই ২০২৫ এর পরীক্ষা: ১৭ আগস্ট ২০২৫
- ২৪ জুলাই ২০২৫ এর পরীক্ষা: ১৯ আগস্ট ২০২৫
আরও পড়ুন: সরকার চাইলে পদ ছাড়বেন শিক্ষা উপদেষ্টা
এছাড়া, বন্যা পরিস্থিতির কারণে কুমিল্লা বোর্ডের ১০ জুলাই ২০২৫ এর স্থগিত পরীক্ষাগুলো ১২ আগস্ট ২০২৫ এবং গোপালগঞ্জে সংঘর্ষের কারণে ১৭ জুলাই ২০২৫ এর স্থগিত পরীক্ষা ১৪ আগস্ট ২০২৫ অনুষ্ঠিত হবে।
ব্যবহারিক পরীক্ষা ২১ আগস্ট ২০২৫ থেকে শুরু হয়ে ৩ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত চলবে।



























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































