আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকার দেশের ৫২৭টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন করেছে। লটারির মাধ্যমে এই পদায়ন করা হয়েছে, যাতে নির্বাচনে দায়িত্ব পালন ও আইনশৃঙ্খলা রক্ষায় নিরপেক্ষতা নিশ্চিত হয়। ওসি পদায়নের আগে সৎ ও নিরপেক্ষ পরিদর্শকের তালিকা ইউনিট প্রধানদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে।
পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, পদায়নকৃতদের নামের তালিকায় “প্রস্তাবিত” উল্লেখ রয়েছে। ৫২৭ থানার মধ্যে ঢাকা মেট্রোপলিটনের কোনো থানার ওসিকে পদায়ন করা হয়নি।
রেঞ্জভিত্তিক পদায়ন
- ঢাকা রেঞ্জ (১৩ জেলা): ৯৮ থানা
- চট্টগ্রাম রেঞ্জ (১১ জেলা): ১১১ থানা
- খুলনা রেঞ্জ (১০ জেলা): ৬৪ থানা
- ময়মনসিংহ রেঞ্জ (৪ জেলা): ৩৬ থানা
- বরিশাল রেঞ্জ (৬ জেলা): ৪৬ থানা
- সিলেট রেঞ্জ (৪ জেলা): ৩৯ থানা
- রাজশাহী রেঞ্জ (৮ জেলা): ৭১ থানা
- রংপুর রেঞ্জ (৮ জেলা): ৬২ থানা
প্রসঙ্গত, গত বুধবার (২৬ নভেম্বর) লটারির মাধ্যমে ৬৪ জেলায় পুলিশ সুপারদের (এসপি) পদায়ন করা হয়েছে।
আরও পড়ুন: লটারির মাধ্যমে ৬৪ জেলার এসপি চূড়ান্ত
ওসিদের তালিকা দেখতে ক্লিক করুন

























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































