আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে অন অ্যারাইভাল ভিসা (Visa on Arrival) সুবিধা আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ বুধবার ঢাকায় এক অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, নির্বাচনের আগে ‘অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে’ সরকার এই পদক্ষেপ নিয়েছে।
বাংলাদেশে এতদিন যেসব দেশের নাগরিকরা অন অ্যারাইভাল ভিসা পেয়ে আসছিলেন, তাদের উদ্দেশ্যে বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও হাইকমিশন থেকে বিবৃতি প্রকাশ করা হয়েছে।
মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ফেসবুক পোস্টে বলা হয়েছে: নির্বাচনকে সামনে রেখে আগামী ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে এই ভিসা সুবিধা বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে ভ্রমণ করতে চাইলে আগে থেকেই ভিসা সংগ্রহ করতে হবে।
আরও পড়ুন: গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে থাকবে বিএনপি
এই সিদ্ধান্তের ফলে ভারত, মালদ্বীপ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মিয়ানমারসহ যেসব দেশের নাগরিকরা এই ভিসা সুবিধা পেতেন, তারা এখন আগাম ভিসা নিয়ে আসতে বাধ্য হবেন।




























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































