নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আজ রোববার অর্থমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শহিদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর গতকাল শনিবার মন্ত্রীকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে।
আমীর খসরু মাহমুদ চৌধুরী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে জয়লাভ করেন। নবগঠিত সরকারে তাকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন প্রধানমন্ত্রী
হাসপাতাল সূত্র জানিয়েছে, মন্ত্রীর চিকিৎসা চলছে এবং চিকিৎসকরা তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন। দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার ও দলের নেতাকর্মীরা।



























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































