ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা-newsedge4

ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় চলমান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত এবং আরও ৭ জন আহত হয়েছেন। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহতদের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের আজমানে বসবাসকারী সিলেটের বড়লেখার বাসিন্দা সালেহ আহমেদ রয়েছেন। তিনি নাগরিক স্থাপনায় আকাশ থেকে নেমে আসা ধ্বংসাবশেষের আঘাতে প্রাণ হারান। এছাড়া বাহরাইনে আরও একজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। একই ঘটনায় সেখানে তিনজন আহত হয়েছেন।

অন্যদিকে কুয়েতে ড্রোন হামলায় চারজন বাংলাদেশি আহত হয়েছেন। তারা হলেন— ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আমিনুল ইসলাম, পাবনার সাথিয়ার রাবিউল ইসলাম, নোয়াখালীর বেগমগঞ্জের মাসুদুর রহমান, কুমিল্লা চাঁদিনার দুলাল মিয়া।

আহতরা প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করেছেন এবং বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন। কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রাখছে এবং দূত নিজে হাসপাতালে গিয়ে সাক্ষাৎ করেছেন।

আরও পড়ুন: যুদ্ধরত সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন আহ্বান বাংলাদেশের

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সংশ্লিষ্ট দূতাবাসগুলো আহতদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে সান্ত্বনা ও সহায়তা দেওয়া হচ্ছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের বাংলাদেশি কমিউনিটির নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *